Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বক্স অফিসে সাড়া ফেললো

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ২২০ Time View

বিনোদন: বিশ্বজুড়ে বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছে শন লেভির ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। উত্তর আমেরিকার স্থানীয় বাজারে পেইড প্রিভিউ থেকেই আয় করেছে তিন কোটি ৮৫ লাখ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫১ কোটি ৭০ লাখ টাকা]। আর-রেটেড [প্রাপ্ত বয়স্কদের জন্য] ছবিগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ অগ্রিম আয়। এর আগে প্রিভিউ থেকে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ ডলার আয় করেছিল ‘ডেডপুল ২’। বিশ্বের ৪৮টি দেশ থেকে প্রথম দিনে ছবিটির আয় ছয় কোটি ৪৮ লাখ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা]। অর্থাৎ এরইমধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এটি। গত শুক্রবার উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে ছবিটি। সেখানকার প্রথম দিনের হিসাব এখনো সামনেই আসেনি। শুধু তাই নয়, পাঁচ দিনের লম্বা ওপেনিং উইকেন্ড পাচ্ছে ছবিটি। সঙ্গে মিলছে দর্শক-সমালোচকের ভ‚য়সী প্রশংসাও। সুতরাং আয়ে বড়সড় চমক দেখাতে চলেছে ছবিটি। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এ অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় ছবি।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বক্স অফিসে সাড়া ফেললো

Update Time : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪