Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজল সহকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ২২২ Time View

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেয়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশার মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা।কিন্তু শিল্পীদের নিরাশ করেনি ‘দানবীর’ খ্যাত এ অভিনেতা সংবাদমাধ্যম অনুযায়ী, সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। গত বুধবার ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’ তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি- আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব। আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’ উপস্থিত ৩৫০ জন শিল্পীকে গত বুধবার এ উপহার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী এবং এফডিসির কর্মচারীদের মধ্যে আজই সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ডিপজল সহকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন

Update Time : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪