Dhaka ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জন সিনা অবসরে যাচ্ছেন

  • Reporter Name
  • Update Time : ০১:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৩১৮ Time View

স্পোর্টস: রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন জন সিনা। ২০২৫ সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তীর শেষ বছর। কানাডায় ডবিøউডবিøউই মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা জানান এই রেসলার। রিংয়ে প্রবেশের সময় জন সিনা একটি তোয়ালে তুলে ধরেন – যেখানে লেখা, ‘এবার শেষ সময়’। তার টিশার্টেও লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর ২০২৫। এই অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে তিনি এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দুই যুগের বেশ সময় ধরে আমি ডবিøউডবিøউই -তে রয়েছি। আমরা এখন যে অবস্থানে আছি সেখানে আসার যাত্রাটা আমি পুরো দেখেছি। ডবিøউডবিøউই এখন শহরের অন্যতম জনপ্রিয় জিনিস। যখন কেউ আমার নাম জানত না, কেউ বন্ধু হতে চাইত না তখন আমার পাশে ছিল ফ্যানরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় থাকেন।’ জন সিনা জানান, ২০২৫ সালের রয়্যাল রাম্বেল, এলিমিনেশন চেম্বার এবং রেসলমেনিয়া-৪১ দিয়ে শেষ করবেন তার ক্যারিয়ার। ২০০২ সালে রেসলিংয়ের দুনিয়ায় পা রাখেন জন সিনা। এর পর নিজেকে নিয়ে অনন্য উচ্চতায়। হয়ে উঠেন এই প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় সুপারস্টার। তবে রেসলিংয়ের পাশাপাশি ডোয়েন জনসনকে দেখেই অভিনয়ের দিকে নজর দেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। রেসলমেনিয়া ৪০-এ তিনি কোডি রোডসকে সাহায্য করেন রোমান রেইন্সকে হারিয়ে ডবিøউডবিøউই চ্যাম্পিয়নশিপ জিততে। পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গিয়েছেন তার ভক্তরা। তার শেষটা স্বপ্নের মতো হোক এমনটাই চাইছেন ভক্তরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

জন সিনা অবসরে যাচ্ছেন

Update Time : ০১:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪