Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে উল্লেখযোগ্য হারে কমেছে ফৌজদারি মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ২১৭ Time View

বিদেশ : সামপ্রতিক বছরগুলোতে জননিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি চাক্ষুষ করেছে চীন। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে ফৌজদারি মামলার সংখ্যা কমেছে ৩০ শতাংশেরও বেশি। টানা ১৪ মাস ধরেই চীনের অপরাধ কমার এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন চীনের জননিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার ছি ইয়ানচুন। চীনের জাতীয় কাউন্সিল তথ্য অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে ছি জানান, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে চীনে টেলিকম সংক্রান্ত জালিয়াতির ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৮ শতাংশ কমেছে। টানা ১১ মাস ধরেই এ ধরনের অপরাধ কমছে চীনে। ২০১৯ সাল থেকে চীনের পুলিশ জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য একাধিক নীতি এবং ২৪০ টিরও বেশি সংস্কার পদক্ষেপ হাতে নিয়েছিল বলে জানান ভাইস মিনিস্টার। তিনি আরো বলেন, মন্ত্রণালয়টি চীনের ট্রাফিক ব্যবস্থাপনায় ১০টি ব্যাচের সংস্কার প্রক্রিয়া চালু করে, যার ফলে উপকৃত হয়েছে অন্তত ৮০ কোটি চীনা নাগরিক। পাশাপাশি এতে জনসাধারণের সাশ্রয় হয়েছে ৭০ বিলিয়ন ইউয়ানেরও বেশি। সূত্র: সিসিটিভি

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

চীনে উল্লেখযোগ্য হারে কমেছে ফৌজদারি মামলা

Update Time : ১২:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪