Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে স্ত্রীর লাশ রেখে স্বামী তুফান পলাতক

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৮ Time View
বাগেরহাট প্রতিনিধি:  মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা(২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন তার স্বামী তুফান শেখ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানার পুলিশ।
নিহত আনিকা খুলনার দৌলতপুর দারোগার  পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখ (৩০) এর স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৮ মাস যাবৎ তারা এখানে ভাড়া থাকতো। আজ সকালে মেয়ের মামাকে তুফান ফোনে বলে আপনার ভাগ্নী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মামা বাড়িতে এসে দেখে ঘরের দরজা বাহির থেকে সিকল দিয়ে আটকানো। সিকল খুলে দেখে তার ভাগ্নী ঘাটের উপর মৃত অবস্থায় সোয়া দেখে আমাদের ডাক দেয়। তখন আমরা পুলিশকে খবর দেই।
নিহত আনিকার মা জানান, আমার মেয়ে তার নানা বাড়িতে থাকা অবস্থায় পরিচয় গোপন রেখে ৫বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে। জামাই কোন কাজ করতো না তা নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া ফ্যাসাদ চলতো। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের সংসারে ৫বছরের তাসনিম নামে একটি কন্যা সন্তান রয়েছে। জামাই আমাকে প্রায়ই বলতো রাগ হয়ে গেলে কোন সময় যেনো আপনার মেয়েকে মেরে ফেলবো। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এবিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, আজ সকাল ৯টায় আমরা খবর পাই পৌর শহরের মাদ্রাসা রোড় এলাকায় ভাড়া বাসায় একজন মহিলার লাশ পাওয়া গেছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।  তবে, লাশ ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

ঘরে স্ত্রীর লাশ রেখে স্বামী তুফান পলাতক

Update Time : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪