Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গড়মিল থাকায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। 

বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানিয়েছেন, “মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।”

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গড়মিল থাকায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

Update Time : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬