Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলের রেকর্ড নিজের করে নিলেন তামিম

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৭১ Time View

খেলাধুলা:সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত সোমবার নোয়াখালী এঙ্প্রেসকে হারিয়ে বিপিএলের চলতি আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ে দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন তানজিদ হাসান তামিম। এই ইনিংস খেলার পথে ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভেঙেছেন এই বাঁহাতি ওপেনার। এদিন ২৯ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম। এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম। বাংলাদেশের মাটিতে চলতি বছর এখন পর্যন্ত ৪৮ ছক্কা হাঁকিয়েছেন তামিম। এর আগে ২০১৭ সালে ৪৭ ছক্কা মারা গেইল ছিলেন এই তালিকার শীর্ষে। রংপুরের জার্সিতে ২০১৭ সালের বিপিএলে মাত্র ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরেছিলেন গেইল। বিপিএলের এক আসরে এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি। গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ২৪ ইনিংস।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

গেইলের রেকর্ড নিজের করে নিলেন তামিম

Update Time : ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫