Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৩০০ Time View

বিনোদন: রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর এবারের আসরে অংশ নিয়েছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক এবং তার দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিক। এ প্রতিযোগিতার মাধ্যমে জানা যায় আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিতর্ক ও সমালোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে একটি হোটেলে দ্বিতীয় স্ত্রী কৃতিকার সঙ্গে হোটেলে বেড়াতে গেলে সেখানে দ্ব›েদ্ব জড়ান কৃতিকা ও আরমান। কৃতিকা অভিযোগ করেন বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন আরমান। যে কথা শুনে ৬ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এ ইউটিউবার। এ ঘটনা ভারতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছান প্রথম স্ত্রী পায়েল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান বলেন, কৃতিকার সাথে ধর্ষণ নিয়ে কথা কাটাকাটির কারণ পায়েল। এদিকে জানা যায়, পায়েলই প্রথম আরমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। দুর্বিষহ সে সময়ের জন্য পায়েলের দুই বোন নিশা ও সঙ্গীতাকে দায়ী করেছিলেন আরমান। এখন অবশ্য খারাপ সে সময় পার করে দুই স্ত্রী নিয়ে দিব্যি সুখের সংসার করছেন এইউটিউবার। ভিডিও কন্টেন্ট দিয়ে আরমান যত পরিচিতি পেয়েছেন তার চেয়েও বেশি পরিচিতি তাকে এনে দিয়েছেন তার দুই বউ। মূলত একসঙ্গে দুই বউয়ের সঙ্গে সংসার করার সুবাদেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন তারা। আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। এরপর স্ত্রী পায়েলের বান্ধবী কৃতিকাকেও বিয়ে করেন আরমান। সেটাও পায়েলকে ডিভোর্স না দিয়েই। ২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বর্তমানে তাদের তিনজনের সংসারে রয়েছে চারটি সন্তান।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

Update Time : ১২:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪