Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুলমোহর’ বাংলাদেশে আসছে

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ২৫৯ Time View

পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ‘গুলমোহর’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন। সিরিজটি পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী। ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে শুটিং করার অনুমতি পেয়েছেন শাশ্বত। নির্মাতা শাওকী বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে আমরা লিখিত অনুমতি নিয়েছি। সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম এবং মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। এটি প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম চরকিতে।’ চরকির জন্য আগামী তিন বছরে ১০টি সিরিজ নির্মাণ করার জন্য ফিল্ম সিন্ডিকেট চুক্তিবদ্ধ হয়েছে গত মার্চে। এই প্রজেক্টের প্রথম সিরিজ ‘কালপুরুষ’ মুক্তি পেয়েছে মে মাসে। শাশ্বত পশ্চিমবঙ্গের পাশাপাশি এখন বলিউড ও ভারতের দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয় করছেন। ২৭ জুন তাঁর অভিনীত আলোচিত ‘কল্কি ২৮৯৮’ মুক্তি পাবে সারা বিশ্বে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

‘গুলমোহর’ বাংলাদেশে আসছে

Update Time : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪