Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ার দাবানল

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ২৫৮ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে সৃষ্টি হওয়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রেকর্ড বলছে পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি অন্যতম বৃহৎ দাবানল। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় সাড়ে তিন লাখ একর এলাকা পুড়ে গেছে। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানিয়েছে। দাবানলের কারণে চার হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় এ আগুন ছড়িয়ে পড়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীদের চরম পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংস্থাটি জানায়, এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উড়োজাহাজসহ প্রায় আড়াই হাজার কর্মীর প্রচেষ্টার পরেও আপাতত দাবানলের নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশের’ কোঠায়। ক্যাল ফায়ার শনিবার জানায়, খাড়া পাহাড়ি এলাকা এবং বাতাসের কারণে বেশ তীব্রতা নিয়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পাহাড়ের ঢাল এবং অনুক‚ল বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে। বুটে কাউন্টির চিকো শহরের কাছে গত বুধবার এই আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের কারণে ঘন ধূসর ধোঁয়ার একটি বিশাল কলাম তৈরি হয়েছে যা পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে। গত বৃহস্পতিবার, একটি জ¦লন্ত গাড়িকে খাদে ঠেলে ঢেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে পুলিশ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। প্যারাডাইস শহর থেকে মাত্র ১৫ মাইল দূরে চিকো শহর, ২০১৮ সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় দাবানলে ৮৫ জন প্রাণ হারায়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ক্যালিফোর্নিয়ার দাবানল

Update Time : ০১:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪