Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাবুর কণ্ঠে আনন্দের ‘প্রেমবতী’

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২৭৩ Time View

বিনোদন: দুই বছর আগে অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবু ও সালমার কণ্ঠে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ হয় তারেক আনন্দের কথায় ‘সখী’ গান। ‘সখী’র জনপ্রিয়তার রেশ ধরে একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে ‘প্রেমবতী’। এবার দ্বৈত নয়, এ গানটি একক গেয়েছেন ফজলুর রহমান বাবু। আনন্দের এ গানের সুরকার খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন মিনহাজ জুয়েল। গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, মিষ্টি কথার চমৎকার গান। আমি সাধারণত গানের কথা, সুর পছন্দ হলেই কণ্ঠ দিয়ে থাকি। আমার মনের মতো কথা, সুর। আশা করি ভালো লাগবে শ্রোতাদের। অন্যদিকে তারেক আনন্দ বলেন, বাবু ভাইয়ের জন্য গান লিখতে গেলে ভেবে চিন্তে সুন্দর কথামালার গান লিখতে হয়। আমি চেষ্টা করেছি ভালো লেখার। খায়রুল ওয়াসী বলেন, তারেক আনন্দ ভাইয়ের কথায় আমার নিজের বেশ কিছু গান আছে। অন্যশিল্পীদের জন্যও সুর করেছি। ফজলুর রহমান বাবু ভাই নাটক সিনেমায় যেমন জনপ্রিয়, গানেও তিনি সমান জনপ্রিয়। লিরিক হাতে পেয়েও ওনাকে চিন্তা করেই সুর করেছি। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। মডেল হয়েছেন সুমনা আরফিন ও সাকিন আহমেদ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

এবার বাবুর কণ্ঠে আনন্দের ‘প্রেমবতী’

Update Time : ১০:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪