Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতুপর্ণা পলাশের ‘তরী’তে উঠছেন

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ২৪০ Time View

বিনোদন: নায়িকা ববিকে ঘিরে ‘ময়ূরাক্ষী’ বিতর্কের পর নতুন ছবির ঘোষণা দিলেন নির্মাতা রাশিদ পলাশ। এবারের ছবির নাম ‘তরী’। আর এতে উঠছেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও বিষয়টি এখনও মৌখিক, কাগজে-কলমে গড়ায়নি। রাশিদ পলাশ বলেন, ‘ঋতুপর্ণার সঙ্গে আমার আলাপ হয়েছে। গল্প শুনেছেন। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলবো।’ রাশিদ পলাশের ‘তরী’তে ঋতুপর্ণার ওঠা না ওঠার বিষয়টি মৌখিক আলাপে আটকে থাকলেও নির্মাতা ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন। জানালেন, কিছু অংশের কাজ হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। মূলত তখনই ঋতুপর্ণার অংশের কাজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। এতে ঋতুর চরিত্রটা কেমন? জবাবে পলাশ জানালেন, ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভ‚মিকায় দেখা যাবে। মানে সিনেমার মূল শিল্পীদের পেছনে বা পাশে কিছু ছোট ছোট চরিত্র থাকে, যাদের ‘এক্সট্রা’ বলা হয়। তেমনই একটি চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। ছবির শুটিং শুরু হলেও ‘তরী’র অন্যান্য চরিত্রের নাম-পরিচয় এখনই জানাতে চাইছেন না নির্মাতা! যা কিছুটা বিস্ময়কর। ‘তরী’র গল্প আহাদুর রহমানের, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই শুটিং-ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। গত ঈদে মুক্তি পেয়েছে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’। ঢাকার মাল্টিপ্লেক্সে টানা দুই সপ্তাহ চলার পর বর্তমানে ভোলার একটি প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ঋতুপর্ণা পলাশের ‘তরী’তে উঠছেন

Update Time : ১১:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪