Dhaka ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২৪৮ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার দিবাগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় শনিবার সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন উপদেষ্টারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

Update Time : ১২:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪