Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়া পর্যটকদের জন্য দুয়ার খুলছে

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ২৩১ Time View

বিদেশ : কিম জং-উনের উত্তর কোরিয়া ২০২০ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল। অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সামজিয়ন শহরের দরজা খুলতে চলেছে। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় পাঁচ বছর সীমান্ত বন্ধ রাখার পর পর্যটকদের জন্য দুয়ার খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। ২০২০ সালের দিকে করোনা মহামারির শুরুতে পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। চীনভিত্তিক অন্তত দুটি পর্যটন প্রতিষ্ঠান বলেছে, পর্যটকরা শিগগিরই উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর সামজিয়ন ভ্রমণে যেতে পারবে। সামজিয়ন উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বত পাইকতুর পাদদেশে অবস্থিত একটি শহর, যা চীন ও উত্তর কোরিয়া সীমান্তে বিস্তৃত। স্থানটি শীতের সময়ে পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত। পর্যটক বাড়াতে ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্ট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসা সুবিধাসহ পাহাড়ি শহরের একটি মডেল নির্মাণ করা হচ্ছে। পর্যটকদের সেবাদাতা প্রতিষ্ঠান কেটিজি ট্যুরস গত বুধবার জানায়, এতদিন বন্ধ থাকার পর সামজিয়নে বিদেশি পর্যটক আসার অনুমতি দেওয়া হলো। তবে আমাদের প্রত্যাশা, পিয়ংইয়ং এবং অন্যান্য স্থানও শিগগিরই খুলে দেওয়া হবে। উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর গত ফেব্রæয়ারিতে রুশ পর্যটকদের একটি ছোট দল ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়া গিয়েছিল। এরপরে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটি সফর করেন। সূত্র : এএফপি

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

উত্তর কোরিয়া পর্যটকদের জন্য দুয়ার খুলছে

Update Time : ১২:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪