Dhaka ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হাসপাতালে অগ্নিকান্ড , আইসিইউয়ের ৯ রোগী নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২৯০ Time View

বিদেশ : ইরানে একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় আইসিইউতে থাকা ৮ রোগীসহ ৯ জন পুড়ে মারা গেছে। গত মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর রাশতের হাসপাতালে অগ্নিকান্ডে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে রাশত শহরের ঘায়েম হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাশতের গিলান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আশোবি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই অগ্নি দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে অগ্নিকান্ডের কারণ শনাক্ত করতে তদন্তকারী কর্মকর্তারা কাজ শুরু করেছেন। হাসপাতালটিতে রোগীদের জন্য ২৫০ শয্যা রয়েছে। তবে অগ্নিকান্ডের সময় সেখানে ১৪২ জন রোগী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন, তিনি আহতদের জন্য সহায়তার সমন্বয়, হাসপাতালের কার্যক্রম পুনরায় শুরু, নিরাপত্তা নিশ্চিত এবং আগুনের কারণ অনুসন্ধান করতে প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান হাদি সালিমি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ৭৫ জন জরুরি কর্মীর সমন্বয়ে ২৬টি দল আটটি কাউন্টি থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ইরানের হাসপাতালে অগ্নিকান্ড , আইসিইউয়ের ৯ রোগী নিহত

Update Time : ১১:৪০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪