Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে বিপুল ভোটে চেয়ারম্যান হলেন জিয়াউল আহসান গাজী

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৩৫০ Time View

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে
বিজয়ী হয়েছেন জেলা যুবলীগ সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগ
সাংগঠনিক সম্পাদক রাজনৈতিক ব্যাক্তিত্ব জিয়াউল
আহসান গাজী। তিনি প্রথমবার নির্বাচনে বিপুল ভোটের
ব্যাবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি ১১২০৭
ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি উপজেল
বিএনপির বহিষ্কৃত নেতা ফায়জুল কবির তালুকদার পেয়েছে ৭৭৪৩
ভোট। তবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি
এ্যাড এম মতিউর রহমান পেয়েছেন মাত্র ২৭০৫ টি ভোট।
উপজেলা নির্বাচন অফিস কতৃক এই তথ্য পাওয়া গেছে।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন, এ
বিজয়ে আমি খুশি। আমার দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে সমাজ
সেবা আমার নেশার মত হয়ে গিয়েছিল। আমি এই উপজেলায় প্রথম
নির্বাচন করেছি। এলাকার জনগন আমাকে ভোট দিয়ে যে দায়ীত্ব
অর্পন করেছে. আমি আমার সকল প্রচেস্টা দিয়ে জনগনের সেই আশার
প্রতিফলন করব ইনশাআল্লা। আমি ইন্দুরকানী উপজেলাকে একটি
মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। আপনারা আমার জন্য দোয়া
করবেন, আমি যেন আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগ
সহ সভাপতি মাহমুদুল হক দুলাল। তিনি পেয়েছেন ৬৬৬৩ ভোট, তার
নিকট তম প্রতিদ্বন্দি বর্তমান ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা
পেয়েছেন ৪১২৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
হয়েছেন বৃহত্তর পত্তাশী ইউনিয়নের সফল চেয়ারম্যান মরহুম দেলোয়ার
হোসেনের কন্যা দিলারা পারভিন। তিনি পেছেছেন ১৬৮০৫ ভোট।তার নিকট
তম প্রতিদ্বন্দি দিলরুবা মিলন নাহার (বর্তমান ভাইস চেয়ারম্যান)
পেয়েছেন ৫২৯৭ ভোট।

Tag :
About Author Information

ইন্দুরকানীতে বিপুল ভোটে চেয়ারম্যান হলেন জিয়াউল আহসান গাজী

Update Time : ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪