Dhaka ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইটভাটায় পড়ে ছিল ভ্যান শ্রমিকের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ২৪৭ Time View

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার(১৭) নামে এক  ভ্যানশ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। রবিবার (৩০জুন) বেলা ১০টার দিকে কাঠালতলা এলাকায় মোরেলগঞ্জ ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ এর ভিতরের মাঠে ভাটা শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ দুপুরে দিকে রাকিবের মরদেহ হেফাজতে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য পাঠিয়েছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন মরদেহ হেজাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব কাঠালতলা গ্রামের মন্টু শিকদারের ছেলে। সে তার পিতার সাথে ভ্যান শ্রমিকের কাজ করে সংসার চালাতে সহযোগীতা করতো।

এ বিষয়ে রাকিবের পিতা মন্টু শিকদার ও মা লিলি বেগম জানন, শনিবার সন্ধা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো। আজ সকালে ইভাটার মাঠে তার মরদেহ পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, রাকিব শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে অনেকে দাবি করেছেন। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশ পোষ্টমর্টেমে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ইটভাটায় পড়ে ছিল ভ্যান শ্রমিকের মরদেহ

Update Time : ১১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪