Dhaka ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে:  বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১১৭ Time View
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সিনিয়র সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম বলেছেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন আন্দোলনের নামে দেশে বিশৃংখলা নৈরাজ্য সন্ত্রাসী কার্যকালাপ সৃষ্টি করলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করে আইনের হাতে সোর্পদ করা হবে।
বুধবার বিকেল ৫টায় বারইখালী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সোহেল বেপারী, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফকির, বারইখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন তালুকদার, যুবদল নেতা এইচএম আবু হানিফ, বিএনপি নেতা পলাশ মৃধা, উপজেলা ছাত্রলের যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রাসেল আল ইসলাম আরও বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উন্নয়নমুখি দল,তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন সে অনুযায়ী এ অঞ্চলের নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নির্দেশনায় প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা লিফলেট পৌছে দেওয়া হচ্ছে। দুই যুগের বেশী সময় তিনি মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে সংগঠিত করেছেন। যদি ত্যাগের মূল্যায়ন করা হয়, দুর্দিনে সৈনিকদের মূল্যায়ন করা হয় তা হলে বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপনের কোন বিকল্প নেই।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে:  বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম

Update Time : ১২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫