Dhaka ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপূর্ব ব্যতিক্রম রূপে

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ২৭৪ Time View

বিনোদন: চিরাচরিত রোমান্টিক বেশে নয়, একেবারে অন্যরকম লুকে দেখা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউক ফারুক অপূর্ব। ভক্তরা তাকে রোমান্স কিং বলেই ডাকে। তবে গত বৃহস্পতিবার বিকেলে হইচইয়ের নতুন সিরিজের এক ঝলকে তাকে আর রোমান্টিক রূপে দেখা যায়নি। বরং তাকে পাওয়া গেছে ব্যতিক্রম রূপে। গেল বছরের তুমুল প্রশংসিত ও আলোচিত সিরিজ ‘বুকের মধ্যে আগুন’র স্পিন-অফ সিরিজ নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। নতুন এই সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরেই। সেই ‘গোলাম মামুন’র অ্যানাউন্সমেন্ট টিজার এলো প্রকাশ্যে। যেখানে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন অপূর্ব এবং এক ঝলকে হাজির হয়েই চমকে দিয়েছেন। এক মিনিট ৯ সেকেন্ডের টিজারে দেখা যায়, একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোলাম মামুন। যেটা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর জন্য নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তাকে। শিহাব শাহীন জানিয়েছিলেন, সিরিজটি ক্রাইম থ্রিলার, সঙ্গে ড্রামার মিশেল রয়েছে। গোলাম মামুনের যে চরিত্র সেটাকে ঘিরেই পুরো গল্প। তার জীবনে কী কী ঘটেছে তাই দেখানো হবে এতে। জানা গেছে, সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকেও। তবে অন্যান্য চরিত্রে আর কারা থাকছেন সেটি চমক হিসেবেই রেখেছেন সংশ্লিষ্টরা। ‘গোলাম মামুন’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অপূর্ব ব্যতিক্রম রূপে

Update Time : ১২:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪