Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১২:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১১৯ Time View
নজরুল ইসলাম তোফা: প্রয়াত সহকারী অধ্যাপক নূরুল ইসলাম (অবঃ) এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সরেরহাট গ্রামের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম ২০২৩ সালের ৫ অক্টোবর সকাল ৮টা ২০ মিনিটে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
আলোচনা সভায় বক্তারা নূরুল ইসলামের সাদামাটা জীবনধারা, শিক্ষকের দায়িত্ববোধ ও আদর্শিক মনোভাবের কথা তুলে ধরেন। তার পেশাগত জীবনে বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান ছিল। কলেজটি তার কর্মজীবনের সময়ে ডিগ্রী থেকে অনার্স পর্যায়ে উন্নীত হয় এবং পরে সরকারি করা হয়।
ফেরদৌস আরিফ পিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ (অবঃ) আব্দুস সামাদ, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম তোফা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রয়াত শিক্ষকের বন্ধু সেনা সদস্য (অবঃ) শফিউর রহমান ও মরহুমের ছেলে নাট্যকর ও নির্মাতা এবং পলিটিক্স টিভির পরিচালক শিমুল সরকার। দোয়া পরিচালনা করেন মাওঃ মামুন হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার জনসাধারণ সহ সহকারী অধ্যাপক আকবর হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম (স্বপন), প্রভাষক আব্দুল হানিফ মিয়া এবং অন্যান্য শিক্ষক ও সাংবাদিক।
পারিবারিক সূত্র জানায়, নূরুল ইসলাম ১৯৭৮ সালে শাহদৌলা কলেজে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১২ সালে অবসর গ্রহণ করেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অধ্যাপক নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Update Time : ১২:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫