Dhaka ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অড সিগনেচারের কার্যক্রম বন্ধ পিয়ালের মৃত্যুতে

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ২৫০ Time View

বিনোদন: ব্যান্ডদল ‘অড সিগনেচার’ অনির্দিষ্টকালের জন্য তাদের সঙ্গীত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। গত শনিবার সড়ক দুর্ঘটনায় ব্যান্ডটির ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুতে এই সিদ্ধান্ত নিয়েছে এই দল। গত রোববার সকালে এক ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে। পিয়ালকে হারানোর শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে তা এখনো জানা যায়নি। সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে গত শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন। চট্টগ্রামের একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়াল। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৭ সালে যাত্রা করে অড সিগনেচার। বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখে। মুনতাসির রাকিবের লেখা গানটি গেয়েছেন পিয়াল। ২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অড সিগনেচারের কার্যক্রম বন্ধ পিয়ালের মৃত্যুতে

Update Time : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪