1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

লজ্জাজনক এক রাত কাটালো আল নাসর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েছেন। এরপর এমন লজ্জায় আর পড়েননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর গত মঙ্গলবার রাতে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পেলেন পর্তুগিজ যুবরাজ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সৌদি আরবের চ্যাম্পিয়ন আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে হুসেইন রহিমির গোলে এগিয়ে যায় আল আইন। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৬০ মিনিট পেরোনোর পর ব্যবধান দ্বিগুণ করেন রহিমি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় স্বাগতিকরা। ৭২ মিনিটে আল আইনের তৃতীয় গোলটি করেন সোফিয়ানে রহিমি। এরপর জর্জিওস ইয়াকুমাকিসকে দিয়ে চতুর্থ গোল করিয়ে দেন তিনিই। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের চ্যাম্পিয়ন আল আইন। আল নাসরের হয়ে ক্যারিয়ারের ৯৮০তম গোলের সন্ধানে থাকা ৪১ বছর বয়সী রোনালদোও এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ম্যাচের শেষদিকে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও আল আইনের গোলরক্ষক খালিদ ঈসা তা ঠেকিয়ে দেন। এই হার রোনালদোর জন্য বিশেষভাবে হতাশার। আল নাসরে যোগ দেওয়ার পর এটিই তার জড়িত থাকা সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০২২ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছিলেন তিনি। ম্যাচ শেষে আল নাসরের কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লু খেলোয়াড়দের দায়ী না করে পরাজয়ের দায় নিজের কাঁধে নেন। তিনি বলেন, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে, কিন্তু পুরো দল হিসেবেই আল নাসর ভালো খেলতে পারেনি। এই হারের ফলে শেষ চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd