1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

গেটাফের সাথে সহজ জয় পেলো অ্যাটলেটিকো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লা লিগার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ডিয়েগো সিমিওনে। তার অধীনে ১০ জনের গেটাফেকে ৩-০ গোলে হারিয়ে স্বস্তি জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে স্পেনের শীর্ষ ফুটবল লিগে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন কোচ। কোচ হিসেবে ৩৪৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে তিনি টপকে গেছেন লা লিগার সর্বকালের সর্বাধিক ৩৪৪ ম্যাচ জেতা কোচ লুইস আরাগোনেসেকে। অ্যাটলেটিকোর কোচ এই রেকর্ড গড়েছেন ৫৬৭ ম্যাচে আর আরগোনেস ৩৪৪ ম্যাচে জয় পেয়েছিলেন ৭৫৬ ম্যাচে। দাপুটে প্রথমার্ধেই গেটাফেকে ছন্নছাড়া করে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। আলেঙ্ বায়েনার ১০ ও জনি কারদোসোর ৩০ মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনালটি থেকে ব্যবধান আরও বাড়ান আলেহান্দ্রো গ্রিমালদো। আলেকজান্ডার সরলথকে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গেটাফের অধিনায়ক দ্যানে ডাকোনাম। ম্যাচের ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে ২৫ গজ দূর থেকে নিচু শটে গোল করেন বায়েনা। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তবে তার দুটি প্রচেষ্টাই দারুণভাবে রুখে দেন গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। ৩০ মিনিটে কর্নার থেকে অ্যাটলেটিকোর দ্বিতীয় গোলটি আসে। আলভারেজের নেওয়া কর্নার ঠিকমতো সামলাতে পারেননি সোরিয়া। সেই সুযোগে কাছ থেকে বল জালে পাঠান কারদোসো। বিরতির পরও আক্রমণের ধার কমেনি অ্যাটলেটিকোর। বায়েনার একটি শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সেটি সামলাতে হয় সোরিয়াকে। অন্যদিকে গেটাফের মার্টিন সাট্রিয়ানো সহজ একটি সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সরলথকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন ডাকোনাম। শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় লাল কার্ড দেখেন গেটাফে অধিনায়ক। পেনালটি থেকে গোল করে অ্যাটলেটিকোর বড় জয় নিশ্চিত করেন গ্রিমালদো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd