1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

চূড়ান্ত হলো আফ্রিকা কাপ অব নেশন্সের ভেন্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী বছর আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। আয়োজক দেশ কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডায় আয়োজিত হবে এই আসর। সপ্তাহান্তে নাইজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কংগ্রেসে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়। রাজধানী নাইরোবিই কেনিয়ার একমাত্র ভেন্যু। যেখানে ৬০ হাজার ধারণক্ষমতার নতুন তালান্তা স্টেডিয়াম আগামী জানুয়ারিতে উদ্বোধনের কথা রয়েছে। তানজানিয়ায় ম্যাচ হবে তিনটি ভেন্যুতে- আরুশা, দার এস সালাম এবং জাঞ্জিবারে। উগান্ডা ব্যবহার করবে দুটি মাঠ। একটি রাজধানী কাম্পালার ম্যান্ডেলা জাতীয় স্টেডিয়াম এবং অন্যটি নবনির্মিত হোইমা সিটি স্টেডিয়াম। সাম্প্রতিক সময়ে নিজেদের আন্তর্জাতিক ম্যাচগুলোও এই মাঠে খেলেছে উগান্ডা। ২৪ দলের আসরের ভেন্যু চূড়ান্ত করে ফেলা হয়েছে। আগামীবছর ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে মরক্কোয় ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আফকনের ম্যাচগুলো রেকর্ড নয়টি ভেন্যুতে, ছয়টি শহরে আয়োজন করা হয়েছিল।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd