1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

স্যান্ডপেপার বিতর্ক নিয়ে যা বললেন এবি ডি ভিলিয়ার্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডের আট বছর পরও বিতর্ক থামেনি। নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সব খেলোয়াড়ই জানতেন। এ বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই। নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করা তাঁর উদ্দেশ্য নয়। তবে সবাই জানত, তারা নিয়ম ভেঙে অবৈধ কিছু করতে যাচ্ছে। উসমান খাজার আত্মজীবনীতে স্যান্ডপেপার বিতর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন। খাজার নিজের অভিজ্ঞতা তুলে ধরার অধিকারকে সম্মান জানালেও বইটি প্রকাশের সময় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি আত্মজীবনীতে খাজা দাবি করেন, কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছিল। দলের আরও অনেক সদস্য বিষয়টি জানতেন বলেও উল্লেখ করেন তিনি। খাজার বক্তব্যের পর মুখ খোলেন সেই ঘটনায় মাঠে স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়া ক্যামেরন ব্যানক্রফট। এক কলামে তিনি স্বীকার করেন, সে সময়ের তদন্তে পুরো সত্য প্রকাশ করেননি। তাঁর দাবি, পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতিতে ড্রেসিংরুমে বল টেম্পারিংয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। ওই আলোচনায় বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেম্যানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। দলের অন্য খেলোয়াড়দেরও সেখানে যাতায়াত ছিল। ব্যানক্রফটের দাবি, বলের অবস্থা নিয়ে বোলার ও তৎকালীন উইকেটকিপার টিম পেইনের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেছেন, ডারবান টেস্টে নয়, স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল পোর্ট এলিজাবেথে। এ জায়গায় তাঁর সঙ্গে ডি ভিলিয়ার্সের মতপার্থক্য রয়েছে। ডি ভিলিয়ার্সের ধারণা, ডারবানেও বল টেম্পারিং হয়েছিল। অন্যদিকে খাজার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর দাবি, বলের অবস্থা পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না। আট বছর ধরে একই অবস্থানে রয়েছেন তিনি। ব্যানক্রফটের নতুন বক্তব্য প্রকাশের পরও কামিন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাঁর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd