ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার জন্য মার্কিন পুতুল ঘাঁটি দায়ী: মোজতবা খামেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতা নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার জন্য ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে দায়ী করেছেন।

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এটি প্রমাণিত যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানা গেড়ে থাকাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ।’

মোজতবা খামেনি বলেন, ‘আমেরিকার এই পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি বা সামর্থ্য নেই। সেখানে তারা এই অঞ্চলের তাদের ওপর নির্ভরশীল বা আমেরিকাপন্থীদের নিরাপত্তা দেবে-এমন আশা করা বৃথা।’

তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির হস্তক্ষেপই মূলত আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে। মূলত আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বার্তা দিতেই তিনি এই বক্তব্য দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার জন্য মার্কিন পুতুল ঘাঁটি দায়ী: মোজতবা খামেনি

আপডেট সময় : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬