ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুতেও ছোটেনি বাঁধন, জড়িয়ে ধরা অবস্থাতেই মা-ছেলের শেষ বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা-ছেলে পরস্পরকে জড়িয়ে ধরা অবস্থায় মরদেহ খুঁজে পাওয়া যায়! ভারতের মধ্যপ্রদেশের বার্গি বাঁধের কাছে নর্মদা নদীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি ক্রুজ বোট উল্টে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যে এক মা ও তার চার বছরের ছেলেও মারা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদ্ধারকারীরা আজ শুক্রবার সকালে ওই মা-ছেলের মৃতদেহ খুঁজে পেয়েছে। পরস্পরকে জড়িয়ে ধরা অবস্থাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, বাঁচানোর মরিয়া চেষ্টাতেই মা তার শিশু সন্তানকে নিজের বুকে আঁকড়ে ধরে ছিলেন।

প্রতিবেদন অনুসারে, তারা দিল্লি থেকে আসা চার পর্যটকের একটি পরিবারের অংশ ছিলেন। তবে ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাবা ও মেয়ে।

আরেক ব্যক্তি এনডিটিভিকে জানান, আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হলে তার স্ত্রী, শাশুড়ি ও নাতি ‘চোখের পলকে উধাও হয়ে যান’।

তিনি বলেন, নৌকাটি ভারসাম্য হারাচ্ছিল এবং অল্প সময়ের মধ্যেই পানিতে ভরে যায়। কী ঘটছিল তা কেউ বুঝতে পারছিল না। চিৎকার শোনা যাচ্ছিলৃ নৌকাটি ডুবে যাচ্ছিল এবং সবাই সাহায্যের জন্য কাঁদছিল। আমিও ডুবে যাচ্ছিলাম। মনে হচ্ছিল মরে যাব।

কিন্তু এরপর একটি ‘অলৌকিক’ ঘটনা ঘটে বলে এনডিটিভিকে জানান সৈয়দ রিয়াজ হোসেন নামের ওই ব্যক্তি।

তিনি বলেন, ‘যখন আমি পানির নিচে বেঁচে থাকার জন্য লড়াই করছিলাম, তখন এমন এক জায়গায় আটকে যাই যেখানে শুধু আমার মাথাটাই পানির উপরে ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম, কিন্তু প্রায় দুই ঘণ্টা ধরে আটকা পড়ে ছিলাম। আমি আমার পাশ দিয়ে লাশ ভেসে যেতেও দেখেছি। সৌভাগ্যবশত, উদ্ধারকারী দল আমাকে দেখতে পায় এবং আমি রক্ষা পাই।’

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত কর্তৃপক্ষ ২৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচ শিশুসহ আরও নয়জন এখনও ‘নিখোঁজ’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৃত্যুতেও ছোটেনি বাঁধন, জড়িয়ে ধরা অবস্থাতেই মা-ছেলের শেষ বিদায়

আপডেট সময় : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬