ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, নেই বাংলাদেশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো তাদের ১১টি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে এক বিশাল যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। তবে বিস্ময়কর বিষয় হলো এই ১১ রাষ্ট্রের নামের মধ্যে নেই বাংলাদেশের নাম।

আগামী ১৮ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত এই বহুপাক্ষিক সামরিক মহড়া চলবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘প্রগতি’। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যে মহড়াটি আয়োজিত হতে যাওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে।

অংশগ্রহণকারী দেশসমূহ:

এই মহড়ায় অংশ নিতে যাওয়া ১১টি দেশ হলো- নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ফিলিপাইন, কম্বোডিয়া এবং সেশেলস।

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য (আইএসপিআর) বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, এই মহলা আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে।

এক্সবার্তায় আরও বলা হয়েছে, আসন্ন এ মহড়ার মূল কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এ দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির ওপর জোর দেওয়া হয়েছে।

“এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা”, বলা হয়েছে সেনাবাহিনীর জনতথ্য বিভাগের এক্সবার্তায়।

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অতীতে ভারত যেখানে একটি-দু’টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সামরিক মহড়া করত, সেখানে একসঙ্গে ১১ দেশের সঙ্গে সামরিক মহড়ার আয়োজনে বোঝা যাচ্ছে যে ভারতের সামরিক বাহিনী এশিয়ার বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে কনসোর্টিয়াম- ধরনের সংযুক্তি চাইছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, নেই বাংলাদেশ!

আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬