ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরে টানা বৃষ্টিতে ডুবল ঢাকা: দিনের শুরুটাই ভোগান্তিতে নগরবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শুক্রবার ভোরে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকার বেশ কয়েকটি জায়গা। ভোর ৫টা থেকে শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলা এই বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের নিচু এলাকাগুলো। 

তথ্যনুযায়, রাজধানীর মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, নিউমার্কেট, গ্রিনরোড, পান্থপথ, কারওয়ান বাজার, ঝিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় জমে থাকা পানি নামেনি। ফুটপাত ছাড়িয়ে প্রধান সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় পথচারীদের বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। এতে করে ছুটির দিনেও প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

একজন সিএনজিচালক জানান, “রাস্তায় পানি জমলে গাড়ি চালানো খুব বিপদ। পানির নিচে গর্ত কোথায় আছে দেখা যায় না। অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ভোরের কয়েক ঘণ্টার বৃষ্টিতেই যদি এই হাল হয়, তবে সারা দিন বৃষ্টি হলে তো ঢাকা অচল হয়ে যাবে।”

আরামবাগ এলাকায় বসবাস করা বেসরকারি চাকরিজীবী বলেন, “ছুটির দিন হওয়ায় কাঁচাবাজার করার জন্য বের হয়ে দেখি রাস্তাঘাট সব পানির নিচে। ড্রেনের নোংরা পানি মাড়িয়ে হাঁটতে হচ্ছে, এতে চরম স্বাস্থ্যঝুঁকি রয়েছে। বৃষ্টি হলে এই এলাকা যে কবে ডুববে না, তা বোধহয় আমাদের কপালে নেই।’মিরপুর এলাকায় বসবাস করা গৃহিণী সালমা আক্তার বলেন, ‘একটু বৃষ্টি হলেই মিরপুরের রাস্তা নদী হয়ে যায়। প্রধান সড়ক তো বটেই, গলিগুলোতেও কোমরপানি জমে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোরে টানা বৃষ্টিতে ডুবল ঢাকা: দিনের শুরুটাই ভোগান্তিতে নগরবাসী

আপডেট সময় : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬