রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে নাসিম

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দর্শকশূন্য মাঠে দু’দিন আগে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে কেন্দ্র করায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। গত বৃহস্পতিবার লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে পিএসএলের এবারের আসর। এই ম্যাচের আগে মাঠে এসে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে ভাব বিনিময় ও জাতীয় সংগীতের সময় মাঠে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাতিজি মরিয়ম। তার মাঠে অবস্থানের ভিডিও পরে নিজেদের এঙ্ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দিয়েছে পিসিবি। পিসিবি মিডিয়ার ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে একটি ক্যাপশন যুক্ত করেছিলেন নাসিম শাহ। ওই একটি বাক্য থেকে বিতর্কের শুরু। নাসিম লিখেছেন- ‘কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’ পাকিস্তানি তারকা সেই পোস্ট অবশ্য বেশিক্ষণ ছিল না, পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সেটি সরিয়ে নেন। কিন্তু সেই পোস্টের স্ক্রিনশট অল্প সময়ের মাঝে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে আরেক পোস্টে জানান নাসিম। নিজের অবস্থান স্পষ্ট করার টুইট দিয়েও অবশ্য রেহাই পাচ্ছেন না ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি বলছে, ‘কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতি-বিধান লঙ্ঘনের কারণে পিএসএল ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি ও জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যা পিসিবির শৃঙ্খলা কাঠামোর অধীন। নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার আহবান জানানো হয়েছে, এরপর নীতিমালা অনুযায়ী পিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে। একইসঙ্গে পেশাদার মান, চুক্তির বাধ্যবাধকতা এবং খেলার স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ পিসিবি।’ চলমান পিএসএল শুরুর আগে প্রথমবারের অনুষ্ঠিত নিলামে ৮৬.৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে নাসিম শাহকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ। এখন পর্যন্ত মাঠে নামেনি দলটি। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত নাসিম ম্যাচটি খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।


এই বিভাগের আরো খবর