সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও পর্দায় ফিরছে ওয়েলকাম

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে নতুন চমক নিয়ে। বহুদিনের অপেক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ওয়েলকাম’ সিরিজের চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বে থাকছে একাধিক চমক, নতুন চরিত্র এবং জমজমাট কাহিনি। ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ জোরেশোরে চলছে, আর শিগগিরই চূড়ান্ত করা হবে তারকাবহুল কাস্টিং-যা নিয়ে শুরু হয়ে গেছে নতুন করে উত্তেজনা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, ‘ওয়েলকাম ফোর’ সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন খলনায়ককে দেখা যাবে। সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক আবহ বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রযোজকের মতে, এই সিনেমার ব্যাপ্তি দর্শকদের জন্য এক বিশাল চমক হতে যাচ্ছে। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। জানিয়েছেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। অক্ষয় কুমারের পাশাপাশি এই কিস্তিতে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করছেন। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পায়। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্ব দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।


এই বিভাগের আরো খবর