মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার সমুদ্র বন্দরে ইউক্রেনের হামলা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ: ইউক্রেন রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি বন্দরে হামলা চালিয়েছে। দেশটির এ হামলায় বন্দরটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, তামান বন্দরের ভলনা গ্রামে একটি তেল সংরক্ষণ ট্যাংক, গুদাম ও টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। তিনি বলেন, রিসোর্ট শহর সোচি এবং সমুদ্রতীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোভকা গ্রামেও পৃথক হামলা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ গত রোববার জানিয়েছে, তারা তামান বন্দর কমপ্লেঙ্ েহামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যে সাময়িক সমঝোতা হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর কিয়েভ আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে। অন্যদিকে, রাশিয়াও বারবার ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। শিল্প খাতের সূত্র জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় ৪ দশমিক ১৬ মিলিয়ন টন তেলজাত পণ্য রপ্তানি করা হয়। বন্দরটি তেলপণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।


এই বিভাগের আরো খবর