Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন দপ্তরের অভিযানকে ‘স্বৈরতান্ত্রিক দেশের আচরণের’ সঙ্গে তুলনা করে নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত কয়েক সপ্তাহ ধরে হাজারো ফেডারেল এজেন্ট, যার মধ্যে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারাও ছিলেন, মিনেসোটায় ব্যাপক অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চালান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব অভিযান অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তবে চলতি সপ্তাহে অভিযানটি বন্ধ করা হয়। গত শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘ফেডারেল সরকারের এজেন্টদের বেপরোয়া আচরণ গভীরভাবে উদ্বেগজনক এবং বিপজ্জনক।’ তিনি বলেন, ফেডারেল কর্মকর্তাদের আচরণ, যার মধ্যে দুটি প্রাণঘাতী গুলির ঘটনাও রয়েছে, এমন ধরনের আচরণ, ‘যা অতীতে আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্র ও স্বৈরতন্ত্রে দেখেছি।’ তবে সাধারণ নাগরিকদের প্রতিরোধে তিনি আশার আলো দেখছেন বলে মন্তব্য করেন। তার ভাষায়, নাগরিকরা সংগঠিতভাবে বলছে, ‘এটা সেই আমেরিকা নয়, যেটিতে আমরা বিশ্বাস করি,’ এবং তারা সত্য, ক্যামেরা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলছে। ওবামা বলেন, তীব্র শীত উপেক্ষা করে সাধারণ মানুষের ধারাবাহিক প্রতিবাদ ‘আশা জাগায়’ এবং যতদিন এ ধরনের প্রতিরোধ থাকবে, ততদিন পরিস্থিতি থেকে উত্তরণের আশা থাকবে। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক কর্মকর্তা টম হোমান বৃহস্পতিবার মিনেসোটায় চালানো কঠোর অভিযানের সমাপ্তির ঘোষণা দেন। এ অভিযান বড় ধরনের বিক্ষোভ ও দেশজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। একই সাক্ষাৎকারে ওবামা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় শালীনতার অভাব নিয়েও সমালোচনা করেন এবং ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও সাবেক ফার্স্ট লেডিকে নিয়ে প্রকাশিত বিতর্কিত একটি পোস্টের প্রতিক্রিয়াও জানান।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা

Update Time : ১২:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬