Dhaka ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ Time View

বিদেশ : ভিয়েতনামে এক ব্যক্তির বাড়িতে ব্যবহুত ফ্রিজ থেকে দুটি বাঘের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপন্ন প্রজাতির এই প্রাণীর অবৈধ বাণিজ্যের অভিযোগে ওই ব্যক্তি ও আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। একসময় ভিয়েতনামের বনে বাঘ বিচরণ করতো। কিন্তু এখন দেশটির বনগুলোতে বাঘ প্রায় পুরোপুরি বিলুপ্তপ্রায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি অবৈধ বন্যপ্রাণী পণ্যের একটি বড় ভোক্তা কেন্দ্র ও জনপ্রিয় পাচার-রুট হিসেবে পরিচিত। বিশেষ করে, ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহারের কারণে বাঘের হাড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণে থান হোয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সী হোয়াং দিন দাতের বাড়ির বেজমেন্টে রাখা ফ্রিজ থেকে দুটি পূর্ণবয়স্ক বাঘের মরদেহ পাওয়া গেছে। বাঘ দুটির ওজন প্রায় ৪০০ কেজি (৮৮২ পাউন্ড)। অনলাইনে প্রকাশিত পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে দাত স্বীকার করেছেন যে তিনি বাঘ দুটি কিনেছিলেন দুই বিলিয়ন ডংয়ে (৭৭ হাজার মার্কিন ডলার)। তিনি বিক্রেতা হিসেবে ৩১ বছর বয়সী নগুয়েন ডোয়ান সনের নাম জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ সপ্তাহের শুরুর দিকেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রেতার বাড়িতে তথাকথিত ‘টাইগার বোন গ্লু’ বা বাঘের হাড় থেকে তৈরি আঠা বানানোর যন্ত্রপাতিও পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি হাড়ের জোড়ায় ব্যথা বা কঙ্কালুসংক্রান্ত নানা রোগ নিরাময়ে কার্যকর বলে বিশ্বাস করা হয়। সূত্র: এএফপি

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২

Update Time : ১২:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬