Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ Time View

বিদেশ : দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা অ্যাটাক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি সকাল ১১ টার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনও অস্পষ্ট। দুর্ঘটনার পর দুই ক্রু সদস্যকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে তাদের মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর সেনাবাহিনী সমস্ত এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের কার্যক্রম স্থগিত করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি জরুরি প্রতিক্রিয়া দল গঠন করেছে। দেশটির সামরিক বাহিনীর দেওয়া তথ্য থেকে জানা গেছে, প্রশিক্ষণে হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ না করেই জরুরিভিত্তিতে নামার প্রক্রিয়া অনুশীলন করা হচ্ছিল। ছবিসূত্র : রয়টার্স

Tag :
About Author Information

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

Update Time : ১২:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬