সর্বশেষ :
বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সব কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস পাকিস্তানে শিয়া মসজিদের বিস্ফোরণে নিহত বেড়ে ৩১, আহত ১৬৯ বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত ইরানের প্রধান বিচারপতির ডাকে সোমবার ফুলকোর্ট সভা কর্মবিরতিতে বন্ধ কার্যক্রম, সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপ শুরুর আগেই ভারত ও শ্রীলঙ্কা স্কোয়াডে গুরুত্বপূর্ণ পরিবর্তন

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে ৭ ফেব্রুয়ারি ভারতের ও শ্রীলঙ্কার স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। চোটের কারণে ভারতকে ছেড়ে যেতে হয়েছে অলরাউন্ডার হর্ষিত রানাকে। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, রানার চোট গুরুতর এবং তিনি পুরোপুরি ফিট নন। “ওকে ফিজিওরা পরীক্ষা করছে। তবে অবস্থা ভালো লাগছে না। দলের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।” ভারতের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁটুতে চোট পান রান। শেষ পর্যন্ত বিসিসিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে, রানাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। সিরাজ ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৬ ম্যাচে তিনি নিয়েছেন ১৪ উইকেট, ইকোনমি রেট ৭.৭৯। আইপিএলে তার অভিজ্ঞতা বেশি, ১৬০ ম্যাচে ১৮৩ উইকেট এবং ইকোনমি রেট ৮.২৫। যদিও রানার ব্যাটিংয়ের শেষ পর্যায়ের অবদান কিছুটা মিস করবে ভারত, প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে বাদ দেওয়ায় দলের কৌশল পরিবর্তন হতে পারে। অন্যদিকে শ্রীলঙ্কাও চোটে ক্ষতিগ্রস্ত। পেসার ইশান মালিঙ্গা ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার সময় বাম কাঁধে আঘাত পান। শেষ পর্যন্ত শনিবার শ্রীলঙ্কার স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়। তার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার প্রমোদ মাদুশান। মাদুশান জাতীয় দলের হয়ে খেলেছেন ৮টি টি-টোয়েন্টি ম্যাচ, নিয়েছেন ১২ উইকেট। ইকোনমি রেট ৮.৬৩। তবে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টুর্নামেন্টে তার অভিজ্ঞতা শ্রীলঙ্কার পেসিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপে আছেন, যেখানে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। আগামী রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা।


এই বিভাগের আরো খবর