সর্বশেষ :
বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সব কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস পাকিস্তানে শিয়া মসজিদের বিস্ফোরণে নিহত বেড়ে ৩১, আহত ১৬৯ বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত ইরানের প্রধান বিচারপতির ডাকে সোমবার ফুলকোর্ট সভা কর্মবিরতিতে বন্ধ কার্যক্রম, সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল পেল ৭.৫ কোটি রুপি পুরস্কার

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্পোর্টস: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হারারেতে গত শুক্রবার ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপ জিতেছে। ধারাবাহিক পারফরম্যান্সে অপরাজিত থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের জন্য সাড়ে সাত কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে। বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া জানিয়েছেন, এই অর্থ ক্রিকেটার, কোচ ও নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ফাইনালে ভারতের জয়ের মঞ্চ তৈরি করে দেন বৈভাব সুরিয়াভানশি। তার রেকর্ড গড়া ১৭৫ রানের ইনিংসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের চারশ রানের সংগ্রহ দেখা গেছে। ফাইনালের সেরা হওয়াসহ টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন সুরিয়াভানশি। সাতটি ইনিংসে ৬২.৭১ গড়ে ১৬৯.৪৯ স্ট্রাইক রেটে মোট ৪৩৯ রান করেছেন তিনি, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। টুর্নামেন্টজুড়ে ভারত তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়। গ্রুপ পর্বে তারা বাংলাদেশ, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। সুপার সিঙ্ েপাকিস্তান ও জিম্বাবুয়েকেও হারিয়ে ফাইনালে পৌঁছায়। ভারতের এই জয় যুব বিশ্বকাপে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছে। বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া বলেন, “বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়া যুব দলকে নিয়ে আমরা গর্বিত। তারা একটিও ম্যাচ হারায়নি, এবং শিরোপা জিতেছে। তাই আমরা তাদের জন্য সাড়ে সাত কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছি।” শিরোপাজয়ী দলের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।


এই বিভাগের আরো খবর