সর্বশেষ :
বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সব কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস পাকিস্তানে শিয়া মসজিদের বিস্ফোরণে নিহত বেড়ে ৩১, আহত ১৬৯ বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত ইরানের প্রধান বিচারপতির ডাকে সোমবার ফুলকোর্ট সভা কর্মবিরতিতে বন্ধ কার্যক্রম, সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তবে এই ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে ভিডিওটি সরিয়ে নিয়েছে হোয়াইট হাউস। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সরানোর আগে এর পক্ষে অবস্থান নিয়েছিল হোয়াইট হাউস। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যও এর সমালোচনা করেছেন। সমালোচকরা জানান, ভিডিওটিতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদা খর্ব করা হয়েছে। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ভুলবশত হোয়াইট হাউসের একজন কর্মী পোস্টটি করেছেন। এটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, পোস্টটি গত বৃহস্পতিবার রাতে প্রকাশের আগে প্রেসিডেন্ট ভিডিওটি দেখেননি। তিনি ভিডিওটি দেখার পর সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে উভয় কর্মকর্তাই নাম প্রকাশে রাজি হননি। প্রকাশিত ভিডিওতে মিথ্যা দাবি করা হয় যে জালিয়াতির কারণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরেছিলেন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে ওবামার মুখ বসানো ছিল।


এই বিভাগের আরো খবর