সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হেইজেলউডকে নিয়ে নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্পোটস: শ্রীলঙ্কায় গিয়ে গা গরমের ম্যাচ থেকেই মাঠে নামার আশা করেছিলেন জশ হেইজেলউড। কিন্তু এখন যা অবস্থা, তাতে বিশ্বকাপের শুরুর দিকে তাকে নাও পেতে পারে অস্ট্রেলিয়া। এখনই শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে না অভিজ্ঞ পেসারকে। আপাতত সিডনিতেই পুনবার্সন চালিয়ে যাবেন তিনি। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কায় পৌঁছবে। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা টিম ডেভিড ও ন্যাথান এলিস এবং পাকিস্তান সফরে বিশ্রামে থাকা গ্লেন ম্যাঙ্ওয়েল দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার। কিন্তু হেইজেলউড এখনই যোগ দিতে পারছেন না, সোমবার নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড। ‘ট্র্যাভেলিং রিজার্ভ’ হিসেবে দলে যুক্ত করা হয়েছে পেসার শন অ্যাবটকে। “আমাদের মনে হয়েছে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে ঘরের আঙিনায় চেনা আবহে পুনর্বাসন চালিয়ে যাওয়াই হবে জশের জন্য বেশি বাস্তবসম্মত ও সুবিধাজনক। ন্যাথানও (এলিস) চোট থেকে মাত্র ফিরছে। এজন্য আমরা সিদ্ধান্দ নিয়েছি, ফাস্ট বোলিংয়ের বিকল্প হিসেবে শনকে (অ্যাবট) দলের সঙ্গে রাখা হবে, যেমন জরুরি প্রয়োজনের অল্প সময়ের মধ্যে তাকে পাওয়া যায়।”
হেইজেলউড কবে নাগাদ শ্রীলঙ্কায় যেতে পারবেন, সুনির্দিষ্ট করে সেটি জানানো হয়নি। চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন এই পেসার। ভারতের বিপক্ষে সিরিজে দারুণ বোলিংয়ের পর গত নভেম্বরে অ্যাশেজের আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। গোটা অ্যাশেজ তিনি খেলতে পারেননি। পুনবার্সনের প্রক্রিয়ায় চোট পেয়ে যান একিলিসে। সেটিই এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে তার মাঠে ফেরায়। চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। হেইজেলউডও খেলতে না পারলে অস্ট্রেলিয়ার জন্য সেটি হবে বিশাল ধাক্কা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রোববার কুঁচকির অস্বস্তির কারণে মাত্র দুই ওভার বোলিং করেছেন অ্যাডাম জ্যাম্পা, পরে ব্যাটিংয়ে নামেননি। তবে এই লেগ স্পিনারের চোট গুরুতর নয়। সতর্কতা হিসেবেই তাকে আর খেলানো হয়নি বলে জানানো হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে বৃহস্পতিবার গা গরমের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি আয়ারল


এই বিভাগের আরো খবর