সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপে মালিঙ্গার খেলা নিয়ে শঙ্কা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্পোটস: বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। এই সময় চোট ছোবল দিয়েছে শ্রীলঙ্কা শিবিরে। কাঁধের হাড় নড়ে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ইশান মালিঙ্গা। ফলে, এই সংস্করণের আসছে বিশ্বকাপেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। পাল্লেকেলেতে মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ইংলিশদের মুখোমুখি হবে লঙ্কানরা। বিশ্বকাপের আগে এটাই দুই দলের শেষ ম্যাচ। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা আসর শুরু করবে আগামী ৮ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের জন্য অনেক আগেই প্রাথমিক দল দিয়েছিল লঙ্কানরা। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের দল ঘোষণা করেনি তারা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, প্রাথমিক দলে থাকা মালিঙ্গাকে বিশ্বকাপের চূড়ান্ত দলেও রেখেছে শ্রীলঙ্কা। কিন্তু এখন চোটের কারণে বৈশ্বিক আসরে তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে চোট পান ২৪ বছর বয়সী মালিঙ্গা। বৃষ্টির বাধায় দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর পুনরায় শুরু হলে প্রথম বলটি করেন ডানহাতি এই পেসার। ফলোথ্রুতে পড়ে বাঁ হাতের কাঁধে চোট পান তিনি। ডেলিভারিটিও নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। বিমারের কারণে হয় ‘নো’। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান মালিঙ্গা। তখন বাঁ কাঁধ ধরে রাখতে দেখা যায় তাকে। তার চোখেমুখে স্পষ্ট ছিল যন্ত্রণার ছাপ। ম্যাচে আর বোলিং করতে পারেননি তিনি, ১.২ ওভারে ৬ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। ম্যাচটি ৬ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ম্যচটির জন্য মালিঙ্গার বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি শ্রীলঙ্কা। পরের ম্যাচে প্রামোদ মাদুশান পেতে পারেন একাদশে সুযোগ।


এই বিভাগের আরো খবর