সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বলিউডের কমেডি প্রেমীদের কাছে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি মানেই অন্যরকম আবেগ। গত বছর এই ছবির তৃতীয় কিস্তি নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন মন ভেঙেছিল ভক্তদের। তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন ছবির অন্যতম প্রাণভোমরা ‘বাবু রাও’ খ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছিল যে, অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্কের অবনতি ঘটেছে এবং পরেশ ছবিটি ছেড়ে দিয়েছেন। এমনকি অক্ষয় কুমার তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন- এমন খবরও ভাইরাল হয়েছিল। এদিকে ‘দ্য কমেডি ফ্যাক্টরি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। পুরো বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরেশ রাওয়াল রসিকতা করে বলেন, ‘ছবিটি নিয়ে যা যা রটেছিল, তা ছিল অনেকটা কচ্ছপ ধূপের মতো। বিনা কারণেই অনেক কিছু ছড়িয়ে পড়েছিল।’ তিনি আরও বলেন, ‘এমনও শোনা গিয়েছিল যে অক্ষয় আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। সমস্যা যা ছিল তা ছিল প্রযোজক ও অভিনেতাদের মধ্যে, আমার সঙ্গে কারো কোনো বিবাদ হয়নি। এখন সবকিছু ঠিকঠাক আছে। সব চূড়ান্ত হয়ে গেলেই আমি কাগজে সই করে দেব।’ সব জটিলতা কাটিয়ে আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই ফ্লোরে গড়াচ্ছে ‘হেরা ফেরি ৩’। যেখানে আবারও চিরচেনা রূপে ধরা দেবেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। ২০০০ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল ‘হেরা ফেরি’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় আবারও রাজু, শ্যাম ও বাবু রাওয়ের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।


এই বিভাগের আরো খবর