সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বোল্ড লুকে ক্যামেরার সামনে সুনেরাহ

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এলেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাঙ্ িড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’। সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি, সব মাধ্যমেই সমানভাবে বিচরণ সুনেরাহর। দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।


এই বিভাগের আরো খবর