সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সেরা অভিনেতার পুরস্কার পেলেন নিশো

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আফরান নিশো ছোটপর্দার পরিচিত মুখ হলেও এখন আর তার অভিনয় সীমাবদ্ধ নেই টেলিভিশনের গণ্ডিতে। প্রেম, পারিবারিক গল্প কিংবা থ্রিলার-সব ধরনের চরিত্রেই সাবলীল এই অভিনেতা। দর্শকদের ভালোবাসা আর প্রশংসা কুড়ানো নিশো এবার বড় পর্দায়ও নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র মুখোমুখি হয়েও অগ্নিপরীক্ষায় সফল হন নিশো। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ে বড় স্বীকৃতি পেল ‘সুড়ঙ্গ’। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, সেরা অভিনেতা (প্রধান চরিত্র)সহ মোট ৮টি বিভাগে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছে সিনেমাটি-
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্র)
শ্রেষ্ঠ গায়িকা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ব্যবসায়িক সাফল্যে ‘প্রিয়তমা’ নতুন রেকর্ড গড়লেও গল্প, নির্মাণ ও অভিনয়ের দিক থেকে দর্শক-সমালোচকদের কাছে এগিয়ে ছিল ‘সুড়ঙ্গ’। সিনেমাটিতে আফরান নিশো অভিনয় করেছেন মাসুদ চরিত্রে-একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। স্ত্রী ময়নাকে (তমা মির্জা) সে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু দারিদ্র্য আর লোভের ফাঁদে পড়ে সরল মাসুদ ধীরে ধীরে অন্ধকার জগতে পা বাড়ায়। ব্যাংক থেকে টাকা চুরির জন্য সে শুরু করে ভয়ংকর এক পরিকল্পনা-মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়া। এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় সিনেমার গল্প।

পম্যান।


এই বিভাগের আরো খবর