সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ের কোনো পরিকল্পনা নেই : সুনেরাহ

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় তারকার বিয়ের খবর জানতে মুখিয়ে থাকেন তারা। সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে বেশ উৎফুল্ল মেজাজে দেখা গেছে হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। বন্ধুদের বিয়েতে জমিয়ে আনন্দ করলেও নিজের বিয়ের ব্যাপারে আপাতত মুখে কুলুপ এঁটেছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সুনেরাহ। কবে বিয়ে করছেন- এমন প্রশ্নের জবাবে কিছুটা হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?’ বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। তার ভাষ্যমতে, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভালো লাগে।’ তিনি বলেন, ‘আমি সবসময় ইতিবাচকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিবার বা বন্ধুদের যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারাটা আমার কাছে আনন্দের।’ এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা তার মনে নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।


এই বিভাগের আরো খবর