Dhaka ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার উপশহরে গুলিতে নিহত ৭

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫২ Time View

বিদেশ : দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের উপকণ্ঠে একটি উপশহরে গতকাল শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ সাত জন নিহত হয়েছেন। ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেপ টাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পুলিশ এক বিবৃতিতে জানায়, মারিকানা এলাকায় সংঘটিত এ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী য়েছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, মধ্যরাতের কিছুক্ষণ পর এ হামলা ঘটে এবং এটি ওই এলাকায় চলমান চাঁদাবাজির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। হামলার পর সন্দেহভাজনরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতিজনিত সহিংসতার মুখে রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৬৩ জন মানুষ হত্যার শিকার হয়েছেন। গত ডিসেম্বর মাসে গণহারে গুলিবর্ষণের দুটি পৃথক ঘটনায় একটি হোস্টেল ও একটি পানশালায় শিশুসহ বেশ কয়েকজন মানুষ নিহত হন। গতকাল শনিবারের হামলাটি কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। ২০২৫ সালের প্রথম নয় মাসে এ এলাকায় দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

দক্ষিণ আফ্রিকার উপশহরে গুলিতে নিহত ৭

Update Time : ১২:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬