Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ

  • Reporter Name
  • Update Time : ১২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

বিদেশ : দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। অপরদিকে ৮ দিন বন্ধ থাকার পর দেশটিতে কিছুটা ইন্টারনেট পাওয়া গেছে বলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গতকাল শনিবার জানায়, ইরানে তারা ৩ হাজার ৯০ জনের মৃত্যুর খবর যাচাই করে নিশ্চিত হতে পেরেছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। বিক্ষোভ আপাতত থেমেছে বলেই জানিয়েছেন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বাসিন্দারা। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। অপরদিকে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের নেতারা বিপুল সংখ্যক মানুষকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা বাতিল করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, “নির্ধারিত সব ফাঁসি (৮০০-র বেশি), যেগুলো গতকাল হওয়ার কথা ছিল, সেগুলো ইরানের নেতারা যে বাতিল করেছেন তাকে গভীর সম্মান জানাচ্ছি। ধন্যবাদ।” রয়টার্স তেহরানের যে কয়েকজনের সঙ্গে কথা বলেছে তারা সবাই গত চারদিন ধরে রাজধানী তুলনামূলক শান্ত আছে বলে জানিয়েছে। শহরের ওপর দিয়ে ড্রোন উড়ছে ঠিকই কিন্তু বৃহস্পতি ও শুক্রবার তেহরানে কোনো বড় বিক্ষোভ দেখা যায়নি, বলেছেন নিরাপত্তা শঙ্কায় নাম-পরিচয় প্রকাশে রাজি না হওয়া ওই বাসিন্দারা। অর্থনৈতিক দুরবস্থার ক্ষোভ থেকে গত ২৮ ডিসেম্বর উদ্ভূত ইরানের এবারের বিক্ষোভ খুব দ্রুতই মোল্লাতন্ত্রবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী মারাত্মক মারমুখী হয়ে ওঠে। সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং ইরানি এক কর্মকর্তা বিক্ষোভে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন। একে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে হওয়া সবচেয়ে বড় অস্থিরতা হিসেবে দেখা হচ্ছে। ২০০ ঘণ্টা শাটডাউনের পর ইরানে ইন্টারনেট ফেরার খবর জানিয়ে এঙ্ েদেওয়া পোস্টে নেটব্লকস জানিয়েছে, “আজ সকালে ইরানে ইন্টারনেট যোগাযোগ খুবই সামান্য পাওয়া যাচ্ছে বলে সেখান থেকে আসা উপাত্তে দেখা যাচ্ছে। সাধারণ পর্যায়ে এই ইন্টারনেট যোগাযোগের পরিমাণ মাত্র ২ শতাংশের মতো।” প্রবাসী ইরানিদের কয়েকজনও গতকাল শনিবার সকাল থেকে ইরানের ভেতর থাকা বন্ধু-স্বজনদের বার্তা পাঠানো যাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ

Update Time : ১২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬