সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এখন নয়, আরও আগেই বিয়ে করেছেন জেফার-রাফসান!

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর এখন টক অফ দ্যা টাউন। দুই তারকার এই বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে যেমন আলোচনা, নেটমাধ্যমে তেমন সমালোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর গত বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। এরই সঙ্গে খবর মিলল, গত বুধবার নয়, তারা বিয়ে করেছেন আরও আগে! জেফার-রাফসানের বিয়েতে উপস্থিত এক পরিচালক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেন। জানান, গত ১০ জানুয়ারি তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর গত বুধবার বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সারেন। জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয়। সেই পরিচালকের দাবি অনুসারে, সেদিন ঘরোয়া আয়োজনেই হয় হলুদ ও বিয়ে আনুষ্ঠানিকতা। আর গত বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানটি। জেফার রাফসানের এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। তাদের মধ্যে- মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।


এই বিভাগের আরো খবর