সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিলেন জান্নাতুল সুমাইয়া হিমি

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার নিজের সাজগোজ নিয়ে ভক্তের নেতিবাচক মন্তব্যের সপাটে জবাব দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ঘটনার সূত্রপাত হিমির ফেসবুক লাইভকে কেন্দ্র করে। লাইভ চলাকালীন এক অনুরাগী হিমির মেকআপ নিয়ে মন্তব্য করে বসেন। ওই ভক্ত লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ ভক্তের এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি। সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’ নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?’ পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্টবাদী জবাবে অনেক ভক্তই তার পক্ষ নিয়েছেন। তাদের মতে, তারকাদের ব্যক্তিগত পছন্দ বা সাজগোজ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত।

 


এই বিভাগের আরো খবর