সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অর্জুনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন মালাইকা অরোরা

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘ ছয় বছর একে অপরের হাত ধরে পথ চললেও ২০২৪ সালে এসে ভেঙে যায় সেই প্রেম। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। তবে এবার অর্জুনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ও বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এমনকি ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কিছু বলার ইচ্ছে নেই। আমাদের নিয়ে ইতোমধ্যে অনেক লেখালেখি হয়েছে।’ তিনি জানান, বিচ্ছেদ হলেও অর্জুন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন। মালাইকার ভাষ্যমতে, ‘আঘাত, ক্রোধ বা হতাশা এগুলো মানুষের জীবনেরই অংশ। দআমরা সবাই মানুষ, তাই এসব অনুভূতি থাকা স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, সময় সব ক্ষত সারিয়ে দেয়। সময়ের সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে আসে।’ মালাইকা বলেন, ‘কম বয়সে বিয়ে করার মতো ভুল আর হয় না। জীবনকে আগে উপভোগ করা উচিত। নিজের পায়ের তলার মাটি শক্ত করা সবচেয়ে জরুরি। আমার জীবনে মা হওয়াটা অনেক বড় প্রাপ্তি ছিল, কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু।’


এই বিভাগের আরো খবর