Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে নোয়াখালী : ইহসানউল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩২ Time View

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে নোয়াখালী এঙ্প্রেস। তবে শুরুটা হয়েছে বাজেভাবে, কেননা প্রথম ছয় ম্যাচের সবকটিতেই হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় তারা। এরপর অবশ্য জয়ের ছন্দ ধরে রেখেছে দলটি। কাগজে-কলমে এখনো প্লে-অফ খেলার সুযোগ আছে নবাগত দলটির। আশাবাদী দলটির পাকিস্তানি খেলোয়াড় ইহসানউল্লাহ। তিনি বলছিলেন, ‘খুব ভালো লাগছে। আরও একবার বাংলাদেশে এলাম। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের, আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে আমরা কোয়ালিফাই করব। রংপুর ও ঢাকার ম্যাচে ঢাকা জিতলে আমাদের সুযোগ আছে।’ ইহসানউল্লাহ বিশ্বাস করেন আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে নোয়াখালী, ‘বিপিএলে ওরা (নোয়াখালী) মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। আর পরের আসরে আরও ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলে পরের মৌসুমে হবে ইনশাআল্লাহ।’ দলের তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপুর প্রতি মুগ্ধতা প্রকাশ করে এই পাকিস্তানি বলেন, ‘আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে। ওকে আমার অনেক পছন্দ। পরে দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের প্রশংসা করে ইহসানউল্লাহ বলেন, ‘প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি, বেশ ভালো। খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে নোয়াখালী : ইহসানউল্লাহ

Update Time : ০৮:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬